Jadavpur, Visva Bharati, Presidency, Kalyani, Burdwan, Calcutta University Admission 2021
করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে, কিন্তু নম্বর দেওয়ার পদ্ধতি নিয়ে অনেকেই সন্তুষ্ট নন। অনেকেই এই নম্বর বিভাজনের বিরোধিতা করেছেন। বর্তমানে এই নম্বর বিভাজন কে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে নানান সমস্যা। যার মধ্যে অন্যতম একটি সমস্যা হল ভর্তি প্রক্রিয়া নিয়ে। কিভাবে হবে এই ভর্তি প্রক্রিয়া?
নানান বিশ্ববিদ্যালয়- কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই
বিভেদ সৃষ্টি হয়েছে। যদি আমারা দিল্লি বিশ্ববিদ্যালয় কে দেখি সেখানে জানানো হয়েছে
12th এর নম্বরের উপর ভিত্তি করেই তারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাবেন।
অপরপক্ষে JNU এর তরফ থেকে জানানো হয়েছে সেখানে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে।
পশ্চিমবঙ্গের মধ্যেও নানান কলেজ-বিশ্ববিদ্যালয়ের নানান মত পোষণ
করেছে। যেখানে সেন্ট জেভিয়ার্স কলেজের তরফ থেকে অনলাইনে টেস্ট নেবার কথা জানানো হয়েছে
এবং রামকৃষ্ণ মিশন কলেজের তরফ থেকে ডিপার্টমেন্ট আনুযায়ী ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই
প্রকাশিত হয়েছে, সেখানেও বিভিন্নতা দেখা দিয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়,
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালর আগের বছর(2020) তে মেরিটের(প্রপ্ত
নম্বর) উপরে ভিত্তি করেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
আগের বছর প্রাপ্ত নম্বরে কোন ছাত্র বা ছাত্রী অসন্তুষ্ট না হলেও শিক্ষক মহলে সে বিষয়ে জোর চর্চা চলেছিল, এবং আনেকে তাদের মতামত জানিয়ে বলেও ছিলেন ‘এভাবে নম্বর পেলে ছাত্রছাত্রী দের মেধার আসল পরিচয় পাওয়া যায়না’। তার জন্য বর্তমানে শিক্ষক মহল থেকে ইতিমধ্যে বিভিন্ন মতামত জানানো হচ্ছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জুটার তরফ থেকে ভর্তি নিয়ে তাদের মতামত
পোষণ করে অনেকেই বলেছেন মেধার বিচারের কথা। অনেকে বলেছেন অনলাইনের মাধ্যমে ভাইভার কথা
আবার কেও বলেছেন অফলাইনের মাধ্যমে প্রবেশিকা কথা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি নিয়ে জানিয়েছেন যে
তাঁরা ভাবনা চিন্তা করছেন এবং রাজ্য সরকারের মতামতের জন্য অপেক্ষা করছেন, রাজ্য সরকারের
মতামতের পর তাঁরা ফাইনাল সিদ্ধান্ত নেবেন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা নিয়ে WBJEE বোর্ডের
মতামতে জানানো হয়েছে সেখানে প্রবেশিকা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারপার্সন।
যদিও আগের বছর সেখানে এন্ট্রান্স পরীক্ষা হয়নি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কাল্যানি বিশ্ববিদ্যালয়,
আলিয়া বিশ্ববিদ্যালয় ক্ষেত্রেও একই নিয়ম(মার্কস এর ভিত্তি করে) মেনে ভর্তি প্রক্রিয়া
সম্পন্ন হয়েছিল।
অপরপক্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেখানে UG (BA, B.Sc) তে বেশিরভাগ ক্ষেত্রেই সাধরনত প্রবেশিকা হয়না, কিন্ত বর্তমান পরিস্থির কথা মাথাই রেখে তাঁরা কি সিদ্ধান্ত নেই সেটাই দেখার বিষয়।
বর্তমানে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের অন্দরে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই সেগুলি অফিশিয়াল ভাবে কলেজ- বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হবে।

0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box