PG না B.Ed কোনটা করা উচিত? PG or B.Ed Which One is better?

PG না B.Ed কোনটা করা উচিত? PG or B.Ed Which One is better?


গ্রাজুয়েশন পাশ করার সঙ্গে সঙ্গেই যে প্রশ্নটি আমাদের মনে বাসা বাঁধে সেটি হচ্ছে PG করবো নাকি B.Ed? 

আজকে আমরা PG vs B.Ed নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো। প্রথমে আমরা দেখবো কোনো কোর্স আমরা কেন করবো তারপর দুটি কোর্সকে একে অপরের সঙ্গে তুলনা করে আপনার নিজের পরিস্থিতি অনুসারে কোনটি করা উচিত সেই সম্পর্কে একই সিদ্ধান্তে উপনত হব।



PG আমরা কেন করি?

 সাধারনত আমরা PG করার একটা লক্ষ বা উদ্দেশ্য থাকে। যেমন অনেকের NET/SET বা P.hD টার্গেট থাকতে পারে।

কোনো হাই প্রোফাইল জব পাবার জন্য যেখানে PG ডিগ্রি প্রয়োজন যেমন NET বা সেট করে প্রফেসর।

বিভিন্ন জনে বিভিন্ন উচ্চ লক্ষ নিয়ে PG করে থাকে।


স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য


B.Ed আমরা কেন করি?

আমরা সাধারণত B. Ed করি স্কুলে শিক্ষকতা করা জন্য। অনেকে B.Ed করেন পরবর্তীতে 'Education' নিয়ে পড়ার জন্য।


এবার আমরা আসি আপনার কোনটা করা উচিত? 

এটি ঠিক করার জন্য আপনাকে খাতা- কলমের প্রয়োজন হবে। এবং নিম্নোক্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে খাতায় পাশাপাশি লিখতে হবে যাতে একসঙ্গে দুটো দিকই দেখা যায় এমন(পার্থক্য লেখার মতো)।


খাতা-পেন নিয়ে বসে পড়েছেন?

উত্তর হ্যাঁ হলে তবেই উত্তর দেবেন(মনে মনে নয়)। আপনি PG বা B.Ed কেন করতে চাইছেন সেগুলি।লিখে ফেলুন নীচে দেওয়া পদ্ধতি তে

  • ১. PG & B.Ed করে আমি করতে চাই?

  • ২.  PG & B.Ed করার আমার উদ্দেশ্য কি?


এই দুটি প্রশ্নের উত্তর পার্থকাকে লেখা হলে নিচের দিকে অগ্রসর হন।

যদি আপনি PG  করার পর 10th বা 12th লেভেলের বা UG লেভেলের কোনো চাকরির জন্য প্রিপারেশন নিতে চান তাহলে PG না করে 2 বছরটিকে আপনার স্বপ্ন ছোঁয়ার কাজে লাগান।

যদি B.Ed করার পর আপনি PG করতে ইচ্ছুক হোন তাহলে আগে Bed টা আগে না করাই ভালো, সেরকম ইচ্ছে থাকলে আগে PG তারপর B.Ed করা যেতে পারে।

যদি আপনার লক্ষ থাকে গবেষণা বা প্রিফেসর তাহলে B. Ed এর পরিবর্তে PG করাই ভালো।


আপনার উত্তরের সঙ্গে যুক্ত যুক্তি গুলি মিলিয়ে দেখুন যার পাল্লা ভারী সেদিকে এগিয়ে যান।

অপনার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এখানে আলোচনাটি শেষ করছি। কোনো মতামত বা প্রশ্ন বা অভিযোগ থাকলে কমেন্টে জানান।


বিঃদ্রঃ- উপরোক্ত সমস্ত বিষয় লেখকের নিজস্ব মতামত।


 #amarcollege

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ